ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পরীক্ষার পাশাপাশি খাতা মূল্যায়ন প্রক্রিয়াতেও স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কোনো শিক্ষক বাড়তি নম্বর দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবরা অংশ নেন।
অতীতের অনিয়মের বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলে কৃত্রিম সাফল্য প্রদর্শনের প্রবণতা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের অনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে একটি জবাবদিহিমূলক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরও জানান, সরকারের ধারাবাহিক উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে, যেখানে শিক্ষক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা দেশব্যাপী নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা বাড়তি নম্বর প্রদানের ঘটনা বরদাশত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মূল্যায়ন প্রক্রিয়ায় নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষার্থীদের প্রকৃত মেধা ও অর্জনের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার আচরণ অপরিহার্য। তিনি পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন।
এছাড়া তিনি জানান, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পাবলিক পরীক্ষা ছাড়াও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি ও নকল প্রতিরোধে আইনের আওতা আরও বিস্তৃত করা যায়।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত