ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে আন্তর্জাতিক ই-মেইল ভেরিফিকেশন ও কল রিসিভ সংক্রান্ত দক্ষতা বাড়াতে একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ব-চেতন শিক্ষার্থীবৃন্দ’ নামের একটি প্ল্যাটফর্ম।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মেদ বরাবর আমন্ত্রণপত্র প্রদান করেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে ই-মেইল ও ফোন কলের সঠিক জবাব দেওয়া, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং সনদপত্র যাচাইয়ের নির্ধারিত ফি পুনর্বিবেচনার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
এ বিষয়ে আয়োজকদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী অর্ক বড়ুয়া বলেন, সম্প্রতি বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করা এক শিক্ষার্থীর ক্ষেত্রে সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের পাঠানো ই-মেইল ভেরিফিকেশন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি অস্পষ্ট স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হয়, যা শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের উদাসীনতার ইঙ্গিত বহন করে বলে মনে করছেন তারা।
তিনি আরও বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো আবেদনকারীদের তথ্য যাচাইয়ের জন্য ই-মেইল পাঠায়। তবে অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব মেইলের যথাযথ জবাব দেয় না, বরং পরবর্তীতে এ বিষয়ে ব্যাখ্যাসহ বিবৃতি প্রদান করা হয়।
অর্ক বড়ুয়া বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় রেজিস্ট্রার ভবনে গেলে নানা ধরনের ভোগান্তির মুখে পড়েন। এসব সমস্যার একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্প্রতি ভেরিফিকেশন ফি সংক্রান্ত জটিলতার কারণে দুইজন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারান বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথকভাবে ব্যাখ্যা দিয়ে বিবৃতিও প্রকাশ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে