ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রুয়েটে পিএইচডি ও এমএসসি ভর্তির আবেদন চলছে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) থেকে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্ট স্টাডিজ (আইইইএস)-এ পিএইচডি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং ও পিজিডি কোর্সে ভর্তি নেওয়া হবে।
ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি হিসেবে ১০০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শর্ত:
১. আইআইসিটি ও আইইইএসে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা এম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫–এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে (ডিপ্লোমার ক্ষেত্রে ৪–এর মধ্যে ২.৭৫)। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি (ইঞ্জিনিয়ারিং/সায়েন্স) বা সমমানের ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে। পিএইচডির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিতে সিজিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
অথবা,
সংশ্লিষ্ট বিষয়ে পিজিডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি/বিএসসি (ইঞ্জিনিয়ারিং/এজি/ইকোনমি), এমএ, এমএসসি, এমএসএস বা ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে কমপক্ষে ২.৭৫ থাকতে হবে।
২. পিজিডি কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের যেকোনো একটিতে জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর নিচে গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিতে সিজিপিএ ৪–এর মধ্যে কমপক্ষে ২.৫০ থাকতে হবে।
৩. আবেদনপত্রের সঙ্গে এসএসএল সার্ভিসের মাধ্যমে ১০০০ টাকা ফি জমা দিতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pg.ruet.ac.bd) থেকে ৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। প্রয়োজনীয় সনদ, ট্রান্সক্রিপ্ট ও সিলেবাস/কারিকুলামের সত্যায়িত কপি অনলাইনে জমা দিতে হবে (পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সিলেবাস জমা প্রয়োজন নেই)।
৫. যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ২ মে ২০২৬।
৬. ভর্তি পরীক্ষা: ৯ মে ২০২৬।
৭. ফলাফল প্রকাশ: ১১ মে ২০২৬।
৮. নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হলে পিজিডির জন্য ১২ হাজার টাকা এবং পিএইচডি, এমএসসি ও এম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ১৮ হাজার ৫০০ টাকা ফি দিয়ে ১৯ মে ২০২৬-এর মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।
৯. ক্লাস শুরু: ৭ জুন ২০২৬।
১০. চাকরিরত প্রার্থীরা নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে খণ্ডকালীন শিক্ষার্থী হিসেবে আবেদন করতে পারবেন।
১১. পূর্বে অন্য প্রতিষ্ঠানে ভর্তি থাকলে ভর্তির সময় তা বাতিলের সনদ জমা দিতে হবে।
১২. চাকরিরত পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে এক বছরের ছুটির অনুমতি নিতে হবে।
১৩. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ইউজিসি অনুমোদিত হতে হবে এবং রুয়েটের সঙ্গে সিলেবাস ও ক্রেডিট সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
সব মিলিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন, পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত তারিখে ক্লাস শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- ভারতে গরু কুরবানি বর্জনের আহ্বান স্কলারের