ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এবার সরাসরি উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (৬ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে এবং আগামী এপ্রিল পর্যন্ত চলবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় জানানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে। সরাসরি উপস্থিত হয়ে বিভাগ বা ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখ ৬ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত।
এর আগে অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয় ১০ মার্চ। আর অনলাইনে ভর্তি ফি প্রদানের শেষ সময় ছিল ২৮ মার্চ। ভর্তি ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এবং নির্ধারিত হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তীতে বিভাগ, ইনস্টিটিউট ও হলে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তিপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত সময়সীমা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ভর্তি প্রক্রিয়া জটিলতায় পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে