ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সংবিধান সংস্কার নয়, সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সংবিধান ‘সংস্কার’ করা যায় না, বরং প্রয়োজন অনুযায়ী এটি রহিত, স্থগিত কিংবা সংশোধন করা হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি সংসদের মাধ্যমেই নির্ধারিত হবে।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংবিধান সংশোধনের জন্য সব দলের অংশগ্রহণে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ও দাবি-দাওয়াকে সম্মান জানিয়ে ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মূল বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করা হয়েছে। এগুলো সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা করা যায় না।
পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানে নানা ধরনের ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে এবং বাকি অংশ বাতিল বা সংশোধনের সিদ্ধান্ত এই সংসদই নেবে।
তিনি বলেন, বিশেষ করে সংবিধানের ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস এবং তথাকথিত স্বাধীনতার ঘোষণা যুক্ত করা হয়েছে, তা বিলুপ্ত করা প্রয়োজন। তার মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অব স্টেট হিসেবে সেই ঘোষণা দেন। এই ইতিহাস সংবিধানে পুনর্বহাল করার কথাও উল্লেখ করেন তিনি।
সংবিধানের মূলনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহাল করার পরিকল্পনা রয়েছে। এই নীতিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে যুক্ত করেছিলেন, যা পরবর্তীতে বাতিল করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগের জায়গা হলো জাতীয় সংসদ। তিনি জানান, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের বিষয়েও আলোচনা চলছে।
বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে সবাইকে নিয়ে বিশেষ সংসদীয় কমিটিতে আলোচনা হওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধান সংশোধনের সিদ্ধান্ত সংসদেই হবে, বাইরে থেকে কোনো নির্দেশনা বা প্রেসক্রিপশন আমদানি করে নয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত