ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখপাত্র মাহদী আমিন-শিবলী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক তথ্য গণমাধ্যমে উপস্থাপন ও প্রচারের জন্য নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন এবং আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)। বিষয়টি রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদানের ক্ষেত্রে এ দুইজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অতীতে দলের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।
শিক্ষা, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে নীতি প্রণয়ন ও আলোচনায় দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন মাহদী আমিন। ২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হন এবং পরবর্তীতে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ছালেহ শিবলী তার কর্মজীবনে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আই-এ দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
এছাড়া চার দলীয় জোট সরকারের সময় তিনি কলকাতা উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সময় রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত থেকেছেন এবং তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- নিয়োগে আর দীর্ঘ অপেক্ষা নয়, পিএসসির নতুন রোডম্যাপ