ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় বাসস্ট্যান্ডে আগুনে ছাই তিন বাস
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি পরিত্যক্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৫ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে এবং খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘রয়েল কোচ’ নামের তিনটি এসি বাস বিকল হয়ে বাসস্ট্যান্ডে রাখা ছিল। হঠাৎ করে দুপুরে বাসগুলোতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নেভানোর আগেই বাসগুলোর ভেতরের প্রায় সব অংশ পুড়ে যায়, শুধু লোহার কাঠামো অবশিষ্ট থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত এসব বাসে প্রায়ই মাদক সেবনের আসর বসত। বিভিন্ন রুটের বাসচালক ও হেলপাররা সেখানে জড়ো হতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে একটি বাস থেকে কয়েকজনকে বের হতে দেখা গেছে, যারা মাদক সেবন করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের বের হওয়ার কিছুক্ষণ পরই আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং মাদকের সংশ্লিষ্টতাসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি