ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বিসিবি তদন্তে সাক্ষাৎকারে না আসার ব্যাখ্যা দিলেন আসিফ
নিজস্ব প্রতিবেদক: বিসিবির পূর্ববর্তী নির্বাচনকে ঘিরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কার্যক্রম শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই কমিটির সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ একাধিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-কে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি। পরে ফেসবুক পোস্টে তিনি তার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেন।
তিনি জানান, কয়েকটি কারণে তিনি তদন্ত কমিটির সাক্ষাৎকারে অংশ নেননি। তার ভাষায়, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর মন্ত্রণালয়ের এই তদন্তকে তিনি এখতিয়ার বহির্ভূত মনে করেন। এছাড়া তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগাম সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ ধরনের তদন্ত আদালত অবমাননার শামিল হতে পারে বলেও তিনি দাবি করেন। তৃতীয়ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বোর্ড ডিরেক্টরদের ওপর চাপ প্রয়োগ করে পদত্যাগ করানো এবং পরবর্তী বোর্ডে পদ পাওয়ার লোভ দেখানোর অভিযোগও তিনি উত্থাপন করেন।
তিনি আরও বলেন, তদন্ত কমিটির পক্ষ থেকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার বিষয়ে জানানো হলেও, বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এখতিয়ার নিয়ে তারা তদন্ত করতে পারেন কিনা—এ বিষয়ে জানতে চেয়েও কোনো স্পষ্ট উত্তর পাননি। তার মতে, রাষ্ট্র পরিচালনা, প্রজ্ঞাপন জারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিচারাধীন বিষয়ের সীমা সম্পর্কে যথাযথ বোঝাপড়া না থাকলে এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এসব নিয়ম ও আইন উপেক্ষা করে তিনি কোনো কাজে যুক্ত হতে চান না বলেই তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন