ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পুলিশকে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসি ও নারী পুলিশসহ আটজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অভিযান চালিয়ে আরও দুই জামায়াত নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং রোববার (৫ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক পলাশ আহমেদ (৩৫) এবং একই উপজেলার জামায়াত নেতা গোলজার রহমান (৩৪)। পুলিশ জানিয়েছে, তারা মামলার ১ ও ৪ নম্বর আসামি। দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার কাছ থেকে কিশোরগাড়ী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে একই ঘটনায় জড়িত আরও কয়েকজন জামায়াত নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত এই মামলায় মোট ৫ জনকে আটক করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় পৌরসভার মালিকানাধীন কালিবাড়ি বাজারে একটি দোকানের তালা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। ওই দোকান তালাবদ্ধ করা নিয়ে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন বুধবার রাত সাড়ে ৯টার দিকে থানায় প্রবেশ করেন। তারা ওসিকে দোকানটি তালাবদ্ধ করতে চাপ দেন। ওসি রাজি না হলে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে হামলা চালান। এতে ওসি, এক এসআইসহ মোট ৮ জন পুলিশ সদস্য আহত হন।
পরবর্তীতে উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ী থানায় ৮ জন জামায়াত নেতাসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত ও অভিযানের অংশ হিসেবেই একের পর এক গ্রেফতার কার্যক্রম চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত