ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানের ভেতরে আটকা মার্কিন ক্রু, উদ্ধার অভিযানে তুমুল লড়াই
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে শনাক্ত ও উদ্ধার করেছে মার্কিন স্পেশাল ফোর্স। তবে তীব্র সংঘর্ষের কারণে তাকে এখনো ইরান থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়নি।
সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (৫ এপ্রিল) সকালে জানায়, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নিখোঁজ ওই ক্রুকে খুঁজে বের করা গেছে। পরে তারা আরও জানান, উদ্ধার অভিযান চালানো হলেও তাকে এখনো ইরানের ভেতর থেকে সরিয়ে নেওয়া যায়নি।
মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতেই নিখোঁজ ক্রুর অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে উদ্ধারে বিশেষ বাহিনী অভিযান শুরু করে। তবে অভিযানের সময় তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা।
বর্তমানে ঘটনাস্থলে সংঘর্ষ অব্যাহত থাকায় ওই ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধারকারী সেনাদের সঙ্গে তিনি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন।
এ কারণে সেখানে উদ্ধার অভিযান এখনো সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ইরানের দেহদাস্ত এলাকায় ভূপাতিত হয়। এরপর ওই এলাকায় রাতভর মার্কিন হামলার খবর পাওয়া গেছে, যাতে কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
গত শুক্রবার বিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ ক্রুকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানও তাকে খুঁজতে অভিযান শুরু করে এবং সাধারণ নাগরিকদের সহযোগিতা চেয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত