ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তরুণ ফুটবলারদের সাফল্যে গর্বিত জাতি: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি তরুণ ফুটবলারদের এই অর্জনকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (৪ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের এই শ্রেষ্ঠত্ব অর্জন কেবল ক্রীড়াঙ্গনের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্যই একটি সম্মানজনক সাফল্য।
তিনি বলেন, তরুণ ফুটবলারদের এই অসাধারণ অর্জন দেশের ফুটবলের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে সহায়তা করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর