ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিক্ষকতা পেশায় থেকে রাজনীতি করা সমীচীন নয়: ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সমীচীন নয়। রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি এবং এ ধরনের বিষয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জনপ্রিয়তা অর্জনের জন্য শুধু মন ভোলানো কথা বলা নয়, বরং বাস্তব পরিস্থিতি তুলে ধরা একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব, যদিও তা সবসময় জনপ্রিয় নাও হতে পারে।
কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের কাজ জনগণের সেবা নিশ্চিত করা। স্বল্প সময়ের দায়িত্বে থাকলেও এমনভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব থাকে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভবিষ্যতের রাষ্ট্রনেতা গঠনের মূল ভিত্তি তৈরি করেন। তাই শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থেকে মূল দায়িত্ব শিক্ষাদানে মনোযোগী হওয়া উচিত।
কায়সার কামাল উল্লেখ করেন, একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ভিত্তি প্রাথমিক শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে, আর এই ভিত্তি গড়ার দায়িত্ব পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
তিনি বলেন, শুধু বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার্থীদের সৎ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যালয়ে আসা প্রতিটি শিক্ষার্থী শিক্ষককেও নিজের অভিভাবক হিসেবে বিবেচনা করে।
দেশে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষা ও মূল্যবোধের চর্চায় আগের তুলনায় পরিবর্তন এসেছে, যা সমাজে বিভিন্ন সমস্যার জন্ম দিচ্ছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব রাজা হান্নান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, মিনহাজ বেগম, বনানী জামিল ও শিউলি রানী চন্দ। সভায় উপজেলার ১৭২টি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়