ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তেলের দাম নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে আপাতত জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি বজায় রাখা কঠিন হতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তেলের দাম নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে।
তিনি বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। জ্বালানি সরবরাহ ব্যাহত হলে কৃষি ও শিল্প উৎপাদন বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ তৈরি হওয়ায় সাশ্রয়ী নীতি গ্রহণ করা হয়েছে এবং এর অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ জ্বালানি তেল রেশনিং করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর শিক্ষার্থীদের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। বিশেষ করে জ্বালানি আমদানির বড় অংশ ওই অঞ্চল থেকে আসায় সরবরাহ চেইন ঝুঁকিতে রয়েছে। তবে সরকার বিকল্প উৎস থেকে উচ্চমূল্যে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সরকারি তহবিল রক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় জ্বালানির মূল্য নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈশ্বিক জ্বালানি সংকট শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বাড়িয়ে সংকট মোকাবিলার চেষ্টা চলছে।
মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এখন সময়ের দাবি। সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে এবং ব্যাংক ঋণনির্ভর বিনিয়োগের বদলে পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুং।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?