ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জ্বালানি নিয়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়নি : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি নিয়ে গুজব বা আতঙ্কে না ভুগতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অপ্রয়োজনীয় ভয় ছড়িয়ে পড়লে তা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং পরিস্থিতিকে অযথা জটিল করে তোলে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের তোপখানাস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন ব্যক্তি আতঙ্কিত হলে তা তার আশপাশের মানুষকেও প্রভাবিত করে এবং এভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও সচল আছে। তার ভাষায়, পাম্পে গেলে জ্বালানি পাওয়া যাচ্ছে এবং বিদ্যুৎ ব্যবহারেও কোনো সমস্যা নেই এ অবস্থায় সংকটের প্রশ্ন আসে না।
সরকারের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং অতীতেও দ্রব্যমূল্যের চাপ দক্ষতার সঙ্গে সামাল দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণের সহযোগিতাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে সৌদির আরামকোর সিপি প্রাইসের সঙ্গে প্রিমিয়াম যুক্ত হয়ে দেশে দাম নির্ধারিত হয়। যেহেতু উৎস দেশে দাম বেড়েছে, তাই এর প্রভাব দেশেও পড়েছে। তিনি আরও জানান, এক সময় ক্রুড অয়েলের দাম ৫৫-৬০ ডলার থাকলেও তা বেড়ে ১১৬ ডলারে পৌঁছেছে। তবে সরকার জনগণের স্বার্থ বিবেচনায় দাম স্থিতিশীল রাখতে কাজ করছে, যাতে অতিরিক্ত চাপ না পড়ে।
সবশেষে মন্ত্রী সবাইকে জ্বালানি ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সচেতন ব্যবহার নিশ্চিত করলে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে। তাই আতঙ্ক নয়, বরং সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত