ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোরে চিকিৎসকদের পর্যবেক্ষণে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে স্বাভাবিক যোগাযোগ শুরু করেছেন। সবার সঙ্গে অল্প অল্প করে কথা বলছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এছাড়া বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, দুই নেতার চিকিৎসা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত