ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রংপুরে হামের প্রাদুর্ভাব ভ/য়ঙ্কর পর্যায়ে, বাড়ছে শিশু মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে, যা স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিভাগজুড়ে আক্রান্ত শিশুর সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১০ শিশুর চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত শতাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানিয়েছে, ৮ জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রবিবার (৫ এপ্রিল) থেকে শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
হামের সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়ানোর কারণে শিশু ওয়ার্ডের পাশের ছোট কক্ষে মাত্র ৬টি বেডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ জায়গা সংকটের কারণে অনেক শিশুকে গাদাগাদি করে রাখা হচ্ছে, এমনকি একজন শিশুকে মেঝেতে এবং তিন শিশুকে বাইরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতালের ৯ ও ১০ নম্বর শিশু ওয়ার্ডে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত শতাধিক শিশু চিকিৎসাধীন। বেড সংকটের কারণে একটি বেডে ২ থেকে ৩ শিশুকে রাখা হচ্ছে। রোগীদের অভিভাবকরা নতুন আইসোলেশন ওয়ার্ড স্থাপনের দাবি জানিয়েছে।
চিকিৎসকদের মতে, অনেক ক্ষেত্রে শরীরে র্যাশ না আসা পর্যন্ত হামের সংক্রমণ শনাক্ত করা কঠিন। তবে উচ্চ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা যাচ্ছে।
আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ডা. খালিদ জানান, নিয়মিত টিকাদান না হওয়ায় গত দুই বছরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আক্রান্ত শিশুরা বেশিরভাগই ৫ মাস থেকে ১ বছরের মধ্যে বয়সী।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি