ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগাম তিন মাসের জ্বালানি ব্যবস্থাপনার পরিকল্পনা হাতে নিয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মীর শাহে আলম আরও বলেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে তেমন দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সেই বাস্তবতা স্পষ্টভাবে সামনে আসছে।
টাঙ্গাইলের পার্ক বাজারের অবকাঠামো উন্নয়নের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বাজারের রাস্তা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং দ্রুত এসব কাজ শুরু করা হবে।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল