ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫ এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার পর থেকেই প্রার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
এর আগে কমিশনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে নির্ধারিত সেই সময়ে প্রবেশপত্র প্রকাশ করা হয়নি, ফলে প্রার্থীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।
পরবর্তীতে বিপিএসসি নতুন করে সময়সূচি সংশোধন করে জানায়, ২ এপ্রিল দুপুর ১২টার পর থেকে প্রবেশপত্র পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
লিখিত পরীক্ষায় আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে কমিশন জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি