ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পেট্রল-অকটেন-ডিজেল পেতে মানতে হবে ৫ শর্ত
নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরবরাহ ও বিপণন প্রক্রিয়া সুশৃঙ্খল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ জ্বালানি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলার বৈধ মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে।
কার্ড সংগ্রহের জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং একটি মোবাইল নম্বর প্রয়োজন হবে।
এছাড়া অন্য জেলার বাসিন্দারা যারা কর্মসূত্রে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। অন্য উপজেলাগুলোতে অবস্থানকারীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই কার্ড নিতে পারবেন।
ঘোষণায় আরও জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে আগামী ৪ এপ্রিলের মধ্যে সকল সংশ্লিষ্টকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ না করলে ৫ এপ্রিল ২০২৬ থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্পে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত