ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক: সংসদে অধিবেশন থেকে ওয়াকআউটের পর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্দোলনই একমাত্র পথ এবং তা জনগণকে সঙ্গে নিয়েই পরিচালিত হবে।
তিনি আরও জানান, সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনা চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি প্রস্তাব দেন, যেখানে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হয় এবং একটি সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগের কথা উঠে আসে। তবে বিরোধী দলের অবস্থান ছিল, জনগণের কাছে গণভোটের মাধ্যমে যে রায় চাওয়া হয়েছে তা সংবিধান সংস্কারের বিষয়ে, সরাসরি সংশোধনের জন্য নয়। সেই রায়ের ভিত্তিতেই তারা অবস্থান নিয়েছেন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিকে তারা প্রাসঙ্গিক মনে করছেন না।
ডা. শফিকুর রহমান বলেন, তাদের শর্ত ছিল যদি সত্যিকারের কার্যকর কমিটি গঠন করা হয়, তবে সরকার ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্ব থাকতে হবে। কিন্তু এ প্রস্তাবে আপত্তি ওঠে, ফলে আলোচনায় অগ্রগতি হয়নি। পরবর্তীতে আইনমন্ত্রী আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার কথা জানান, তবে বিরোধী দল বিষয়টি সংস্কার কেন্দ্রিক হওয়া উচিত বলে মত দেয়।
তিনি আরও অভিযোগ করেন, তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে স্পিকার বিষয়টি শেষের দিকে নিয়ে যান। তিনি তখন বক্তব্য দেওয়ার সুযোগ চান। স্পিকার জানান, নির্ধারিত কর্মঘণ্টা শেষ হওয়ায় সে সুযোগ তখন দেওয়া সম্ভব হয়নি, তবে পরবর্তীতে সুযোগ পেলে তিনি বক্তব্য দিতে পারবেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব শেষে এ ধরনের বিষয় আলোচনায় আনার সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত