×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

স্থানীয় প্রশাসনে দলীয় পুনর্বাসনের অভিযোগ রুমিন ফারহানা

২০২৬ এপ্রিল ০১ ১৯:৫৬:৪৩

স্থানীয় প্রশাসনে দলীয় পুনর্বাসনের অভিযোগ রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় প্রশাসনে দলীয় নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে তিনি এ মন্তব্য করেন।

সংবিধানের ৫৯ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার ভাষায়, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরপরই বিভিন্ন স্থানীয় প্রশাসনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা দৃষ্টিগোচর হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক পরিবর্তনের সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বে ছিলেন না। তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে তিনি দাবি করেন।

রুমিন ফারহানা বলেন, এখন সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ রয়েছে। এমন অবস্থায় তিনি অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে।

বিএনপির সাবেক এই নেত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশে নির্বাচন না হওয়ায় মানুষ তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনই কারচুপির অভিযোগে প্রশ্নবিদ্ধ ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি অতীতের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, একবার সংসদে মজা করে বলেছিলেন “সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ” যা তার মতে দেশের নির্বাচন ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত