ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে পারিবারিক বিরোধের জেরে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম হয়েছে। স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে রক্তমাখা অবস্থায় থানায় হাজির হন তার স্ত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত ব্যক্তি দুলাল হোসেন রকি (৩৫) মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানায় হাজির হওয়া তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে এবং পেশায় গার্মেন্টকর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী রকি ঘুমিয়ে পড়লে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী তানজিমা। পরে রকির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রক্তমাখা ছুরি ও কাটা অংশ নিয়ে থানায় হাজির হন তিনি। এরপর পুলিশ আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত ঝিনুককে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি