ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব চালু হল ডুয়েটে
নিজস্ব প্রতিবেদক: দেশে উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে গাজীপুরের ডুয়েটে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি বিশেষায়িত গবেষণা ল্যাব। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষা খাতে নীতিনির্ধারণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে হিট প্রকল্পের আওতায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, হিট প্রকল্পের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ, নীতিনির্ধারণে উদ্ভাবনী চিন্তা এবং একাডেমিক উৎকর্ষ সাধনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ল্যাব শিক্ষার্থীদের, বিশেষ করে টিভেট শিক্ষা ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় প্রকল্প পরিচালক বলেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগকে একটি সফল ও টেকসই প্ল্যাটফর্মে রূপ দিতে তারা বদ্ধপরিকর।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘এটিই দেশে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব। এর মাধ্যমে ডুয়েট শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।’
এই ল্যাবের কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান