ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জ্বালানি সরবরাহে ৮ দফা দাবি পেট্রোল পাম্প মালিকদের
নিজস্ব প্রতিবেদক: দেশের ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি এ বিষয়ে ৮ দফা দাবি উপস্থাপন করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাসোসিয়েশনের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতাদের সচেতন থাকা এবং ধৈর্য ধারণ করা; পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে হুড়োহুড়ি না করা; পাম্পে তেল বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা; উপজেলা ও জেলা পর্যায়ের সব পাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা; এবং ডিপো থেকে ট্যাঙ্কলরির চেম্বারের ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা।
তারা আরও বলেন, ট্যাঙ্কলরির নির্ধারিত ধারণক্ষমতা (যেমন ৪,৫০০ লিটার) অনুযায়ী তেল সরবরাহ করা না হলে পরিবহন ব্যয় বেড়ে যাবে। পাশাপাশি সরকারের মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা, অযথা পেট্রোল পাম্পে হামলা বা মালিকদের একতরফা দোষারোপ বন্ধ করার আহ্বান জানানো হয়। এ প্রেক্ষিতে ট্যাগ অফিসার নিয়োগের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত