×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না সংসদ সদস্যরা

২০২৬ মার্চ ৩০ ২০:২৭:৩৯

পাম্পে পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এই অভিযোগ করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের ভাষ্য, ‘আজ যদিও জ্বালানি তেল নিয়ে কথা উঠেছে যে, দেশে কোনো সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজে আজকে পাম্পে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়।’

তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও তেল পাওয়া যাচ্ছে না।’

‘পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে ঠিকই বেশি দামে তেল বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন। এতে করে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে,’- অভিযোগ করেন তিনি।

এ সময় জ্বালানি তেলের সংকট বা সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্যরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত