ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবির মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মুঘল স্থাপনা মুসা খান মসজিদের সংস্কারের জন্য মার্কিন সরকারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে অনুদান ঘোষণা করতে যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুঘল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধারের লক্ষ্যে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান ঘোষণা উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য মার্কিন দূতাবাস ঢাকা সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগটি সাংস্কৃতিক সংরক্ষণে মার্কিন-বাংলাদেশ অংশীদারিত্বের ২৫ বছরেরও বেশি সময়কে প্রতিফলিত করে। এ সময়ের মধ্যে দেশজুড়ে ১৩টি প্রকল্পে ১ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় এই প্রকল্পের আওতায় মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, একটি ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত