ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:কূটনৈতিক বৈঠকের ব্যস্ততার মধ্যেই দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পা পিছলে পড়ে গিয়ে তার কাঁধে চোট লাগে, তবে শারীরিক অসুবিধা সত্ত্বেও তিনি নির্ধারিত বৈঠকগুলো সম্পন্ন করেন।
রোববার (২৯ মার্চ) ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। অভ্যর্থনা জানাতে এগিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান দার।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, অতিথিকে অভিবাদন জানাতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। এ সময় নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে সহায়তা করেন।
পরে কর্তৃপক্ষ জানায়, পড়ে যাওয়ার ফলে তার কাঁধে সামান্য আঘাত লাগে। এরপরও তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গুরুত্বপূর্ণ বৈঠকগুলো চালিয়ে যান।
ইসহাক দারের ছেলে আলী দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা ব্যথা উপশমে ওষুধ গ্রহণ করেছেন এবং রাতের দিকে চিকিৎসা পরীক্ষাও করিয়েছেন।
তিনি আরও জানান, এক্স-রে পরীক্ষায় কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ ধরা পড়েছে। তবে সামগ্রিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ ও সতর্কতার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত