ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গণভোট বাতিল হলে নির্বাচনী তফসিলও অকার্যকর হয়ে যাবে: শিশির মনির
নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ ও নির্বাচনী তফসিল পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তাই গণভোট অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারালে নির্বাচনী তফসিলও স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৬ নম্বর ধারা এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল সবগুলোই ওতপ্রোতভাবে জড়িত। তিনি এগুলোকে ‘অবিচ্ছেদ্য যমজ’ হিসেবে উল্লেখ করে বলেন, “একটি থেকে আরেকটিকে আলাদা করার সুযোগ নেই।”
তার মতে, গণভোট অধ্যাদেশ বাতিল করা হলে তা সরাসরি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও এর প্রস্তাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশের তফসিলে জাতীয় ঐক্যমতের ৩০টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই অধ্যাদেশ বাতিল হলে জুলাই সনদ এবং সামগ্রিক সংস্কার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নিতে হলে গণভোট অধ্যাদেশ, বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ ও নির্বাচনী তফসিল সবকিছু একসঙ্গে বিবেচনা করা জরুরি। অন্যথায় দেশে আইনি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকার গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন, দুদক এবং বিচারক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক অধ্যাদেশগুলোতেও পরিবর্তন বা বাতিলের প্রস্তাব করেছে। এসব ‘ব্রেকথ্রু’ অধ্যাদেশ বাতিল করা হলে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ব্যাহত হবে এবং জনগণ হতাশ হবে।
সংসদে কোনো অসাংবিধানিক আইন পাস হলে তা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে