ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে চার দেশ
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের চলমান অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন। রোববার শুরু হওয়া এই বৈঠকে উপসাগরীয় দেশগুলো ভবিষ্যতের যেকোনো শান্তি আলোচনায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি জোরালোভাবে তুলবে।
বিবিসি জানিয়েছে, দুই দিনব্যাপী এই আলোচনার মূল ফোকাস থাকবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ, পাশাপাশি হুতিদের সম্পৃক্ততায় সৃষ্ট জটিল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নির্ধারণ।
এর আগে পাকিস্তান, মিশর ও তুরস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা সেই উদ্যোগকে আরও অনিশ্চিত করে তুলেছে।
এদিকে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এই তথ্য সামনে আসায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত শুক্রবার মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা জড়ো করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পেন্টাগন ইতোমধ্যে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করার পথে রয়েছে। পরিকল্পনায় পারস্য উপসাগরের কৌশলগত খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির কাছাকাছি উপকূলীয় এলাকায় লক্ষ্যভিত্তিক হামলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত অনুমোদন দেননি। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অভিযানটি পূর্ণমাত্রার যুদ্ধ নয়; বরং বিশেষ বাহিনী ও প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত আকারের অভিযান হতে পারে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শুক্রবার বলেন, স্থলবাহিনী ছাড়াই যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে সক্ষম। তবে বিশ্লেষকদের মতে, সামরিক প্রস্তুতির অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এ অবস্থায় ইসলামাবাদের বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনৈতিক সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল