ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রত্যাহার করা হলো দুজন
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রশাসনে সচিব পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়োগ, প্রত্যাহার ও পদায়নের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার যে আদেশ দেওয়া হয়েছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলাম পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কানিজ মওলা। তিনি এর আগে সংসদ সচিবালয়ের সচিব ছিলেন এবং গত ২৫ মার্চ তাকে আইএমইডির সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
এছাড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
এভাবে একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পর্যায়ে দায়িত্ব পুনর্বিন্যাস করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত