ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি দপ্তরে কর্মশৃঙ্খলা জোরদার এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে হবে। একইসঙ্গে অফিসের দৈনন্দিন কর্মসূচি প্রণয়নের সময় এ সময়সীমা যেন ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রাকৃতিক আলো পর্যাপ্ত থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং জানালা-দরজা বা ব্লাইন্ড খুলে আলো ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া, অফিস চলাকালে প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, কক্ষ ত্যাগের সময় অবশ্যই বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলোর ব্যবহার বন্ধ রাখতে হবে এবং অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া অফিস কক্ষসহ করিডোর, সিঁড়ি ও অন্যান্য স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে পৃথক ভিজিল্যান্স টিম গঠন করার কথাও বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন