ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
হামের টিকা কিনতে সরকারের ৬০৪ কোটি টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংকট মোকাবিলায় হামের টিকা সংগ্রহের জন্য সরকার ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত গত আট বছর ধরে নিয়মিতভাবে টিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় এ ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন করে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যখাতের অন্যান্য সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
মানসম্মত ওষুধ সরবরাহের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, জনগণের জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করা না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনাগুলো গণমাধ্যমের মাধ্যমে জানতে হয়েছে, যা স্বাস্থ্য ব্যবস্থার জন্য উদ্বেগজনক।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী দেশের ওষুধশিল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে স্থানীয় উৎপাদন ছিল সীমিত, কিন্তু বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার জানান, বাংলাদেশের ওষুধ এখন বিশ্বের ১২২টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা ক্রমেই বাড়ছে। দেশের ওষুধ শিল্প গুণগত মান বজায় রেখে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুকতাদির বলেন, বর্তমানে বাংলাদেশ ওষুধ রপ্তানি করে উল্লেখযোগ্য আয় করছে এবং এ খাতকে আরও এগিয়ে নিতে নীতিগত সহায়তা প্রয়োজন। তার মতে, সঠিক দিকনির্দেশনা পেলে এই শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর