ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়-এ যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদ রনি।
এই ঘোষণার পর থেকেই সকাল থেকে ধীরে ধীরে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর গড়াতেই ভিড় আরও ঘন হয়, আর বিকেলের দিকে দলীয় কার্যালয়ের সামনে উপচে পড়া জনসমাগম দেখা যায়। অনেকে সেখানে জড়ো হয়ে নিজেদের মধ্যে আড্ডা দেন এবং প্রিয় নেতার আগমনের অপেক্ষায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তারেক রহমান। সভা শেষে নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি হঠাৎ ঘোষণা দেন, পরদিন নয়াপল্টন কার্যালয়ে এসে অফিস কার্যক্রম পরিচালনা করবেন এবং সবার সঙ্গে দেখা করবেন।
তার এই ঘোষণায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তুমুল আনন্দ ছড়িয়ে পড়ে। পরে রাতে বিএনপির মিডিয়া সেল থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২৯ ডিসেম্বর তিনি সর্বশেষ নয়াপল্টনের কার্যালয়ে গিয়েছিলেন। পরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের যাতায়াতের জন্য ট্রাকের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট