×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

১২তম র‍্যাব মহাপরিচালক হিসেবে যোগ দিলেন আহসান হাবীব

২০২৬ মার্চ ২৮ ১৪:৫৮:১৩

১২তম র‍্যাব মহাপরিচালক হিসেবে যোগ দিলেন আহসান হাবীব

নিজস্ব প্রতিবেদক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

শনিবার (২৮ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মো. আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনে এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপি এবং রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার দায়িত্বও অন্তর্ভুক্ত। এছাড়া পিবিআই হেডকোয়ার্টাসে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতির মাধ্যমে তিনি রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। এই অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত করা হয়।

শিক্ষাগত যোগ্যতায় মো. আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত