ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সরকার আগের ইউনিফর্মে পুলিশকে পুনর্বাসনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পুলিশের পোশাক বাহিনীকে সন্তুষ্ট করছে না, তাই সরকার পুরনো ঐতিহ্যমণ্ডিত যেকোনো ইউনিফর্মে পুলিশকে পুনর্বাসনের পরিকল্পনা করছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু। সরকারের লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করা।
তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর উদ্দেশ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সকলের কাছে পৌঁছাবে।
এদিন ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)