ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

একাত্তরের ইতিহাস অনন্য, অন্য কিছুর সঙ্গে তুলনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ মার্চ ২৭ ১৮:৪৮:৪৯

একাত্তরের ইতিহাস অনন্য, অন্য কিছুর সঙ্গে তুলনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত, তাই সেটিকে অন্য কোনো আন্দোলন বা ঘটনার সঙ্গে এক কাতারে আনা ঠিক হবে না।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মহল সংবিধানের প্রস্তাবনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে একইভাবে উপস্থাপনের চেষ্টা করেছিল। তবে মুক্তিযুদ্ধের ইতিহাস এতটাই গুরুত্বপূর্ণ যে সেটিকে অন্য কোনো ঘটনার সঙ্গে সমান করা যায় না।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এ বিষয়টি এখন বিশ্বব্যাপী স্বীকৃত। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী যখন রাজারবাগসহ বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে, তখন চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, দালিলিক তথ্য অনুযায়ী জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে তারা স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর বয়ান তৈরি করেছে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে আড়াল করে সব কৃতিত্ব একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তবে বিএনপি সব অবদানের যথাযথ স্বীকৃতি দিতে চায় এবং কারও সম্মান কেড়ে নেওয়ার পক্ষপাতী নয়।

বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠায় দলের অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল, তা দেশের ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটেছে, তবে রাষ্ট্রব্যবস্থা এখনো নতুনভাবে গড়ে ওঠেনি। এই অভ্যুত্থান দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, এখন লক্ষ্য হওয়া উচিত একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।

তিনি আরও জানান, সংসদীয় রাজনীতির চর্চা এবং আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার বাজারে বড় দরপতন

দেশে সোনার বাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা... বিস্তারিত