ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বন্ধু দেশ হিসেবে বাংলাদেশকে হরমুজে নিরাপদ পথ দিল ইরান
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধু দেশ’-এর জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করার কথা জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নেই।
তিনি জানান, বিভিন্ন দেশের জাহাজমালিক ও সরকার নিরাপদ চলাচলের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করছে। যেসব দেশকে ইরান বন্ধুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে বা বিশেষ অনুমতি দিচ্ছে, তাদের জাহাজের জন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এই তালিকায় চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের পাশাপাশি বাংলাদেশও রয়েছে। সম্প্রতি ভারতের দুটি জাহাজ এই পথ অতিক্রম করেছে বলেও উল্লেখ করেন তিনি।
আরাঘচি বলেন, “যেসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করছে, তাদের জন্য এই সুবিধা এখন এবং ভবিষ্যতেও থাকবে।” তবে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ বিরোধী পক্ষের দেশগুলোর জন্য এই সুযোগ প্রযোজ্য নয়।
তিনি বলেন, “বর্তমানে অঞ্চলটি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তাই শত্রু রাষ্ট্র বা তাদের মিত্রদের জন্য এই প্রণালি ব্যবহার করার অনুমতি দেওয়ার কোনো কারণ নেই।”
এর আগে পাকিস্তানগামী ‘SELEN’ নামের একটি কন্টেইনার জাহাজকে হরমুজ প্রণালি পার হতে বাধা দেওয়া হয়। অনুমতি না থাকায় সেটিকে ফিরে যেতে হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের জেরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে প্রণালিতে নিয়ন্ত্রণ বাড়িয়েছে। ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুটে ব্যাপক প্রভাব পড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গেছে।
লয়েডস লিস্টের তথ্য বলছে, সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ চলাচল করলেও মার্চ মাসে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেপলার বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম