ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিএমপিতে বড় রদবদল: ৫ কর্মকর্তার পদোন্নতি ও নতুন পদায়ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এক আদেশে গোয়েন্দা (ডিবি), ট্রাফিক ও প্রটেকশন বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-রমনা বিভাগ) মো. ইমরান জাকারিয়াকে বদলি করে ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিআইপি ও ভিভিআইপি প্রটেকশন) মো. জিয়াউর রহমান চৌধুরী পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিবি-রমনা বিভাগের দায়িত্ব পেয়েছেন।
সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর সোয়েব অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন। নতুন আদেশে তাকে একই বিভাগেই (ডিবি-লালবাগ) বহাল রাখা হয়েছে; তার পূর্বের মিরপুর বিভাগে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার ফারজানা হক পদোন্নতি পেয়ে ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন। ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাজিদুর রহমান পদোন্নতি পেয়ে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত