ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, ফুটেজ পাঠাতে হবে বোর্ডে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি নিয়মিত ভিডিও ফুটেজ বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে গ্রহণের স্বার্থে প্রতিটি কেন্দ্রে অবশ্যই সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। শুধুমাত্র ক্যামেরা স্থাপন করলেই হবে না, সিসিটিভিতে ধারণ করা সব রেকর্ড প্রতি ৭ দিন পরপর ই-মেইলের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) এবং পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় ([email protected] ও [email protected]) এই ফুটেজ পাঠাতে হবে। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ বন্ধ করতেই এই ডিজিটাল নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড এই বিষয়টি 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্রকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই ভিডিও রেকর্ডগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী