ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন এবং চেতনা ফিরে চোখ মেলেছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
বুধবার (২৫ মার্চ) সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার চিকিৎসকরা তার অক্সিজেন সাপোর্ট খুলে দেন। এরপর থেকে তিনি নিজে নিজেই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন, যা তার সুস্থতার পথে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
গত ১২ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পানি পান করার সময় আকস্মিকভাবে জ্ঞান হারালে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে তার মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্টে জটিলতার ইঙ্গিত পাওয়া গেলে জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর শুক্রবার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানান্তরের পর বর্তমানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ