ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কলেজ ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য দূর করার আশ্বাস মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ শাখায় কর্মরত ল্যাব সহকারীদের বেতন গ্রেড বৈষম্য নিরসনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদ্রাসা পর্যায়ের ল্যাব সহকারীরা যেখানে ১৬তম গ্রেডে বেতন পান, সেখানে কলেজের ল্যাব সহকারীরাও একই সুবিধা পাওয়ার যৌক্তিকতা রয়েছে। এ ধরনের পার্থক্য থাকলে তা খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
বর্তমানে জানা গেছে, বেসরকারি কলেজের এমপিওভুক্ত ল্যাব সহকারীরা ১৮তম গ্রেডে বেতন পাচ্ছেন, অথচ একই যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত মাদ্রাসার ল্যাব সহকারীরা পাচ্ছেন ১৬তম গ্রেড। এই বৈষম্যের বিষয়টি তুলে ধরে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, একই ধরনের কাজ ও যোগ্যতা থাকা সত্ত্বেও গ্রেড বৈষম্য অযৌক্তিক। তিনি ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নয়ন, গ্রেড সমতা এবং একাডেমিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ বলেন, একই মন্ত্রণালয়ের আওতায় থেকেও ভিন্ন গ্রেড নির্ধারণে কলেজ পর্যায়ের ল্যাব সহকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দ্রুত এই বৈষম্য দূর করে মাদ্রাসার মতো ন্যূনতম ১৬তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান