ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
নকল ঠেকাতে এসএসসি কেন্দ্রে বসছে সিসিটিভি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষা ঘিরে নকল ও অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা যায়।
বুধবার (২৫ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভির মাধ্যমে ধারণকৃত ভিডিও ফুটেজ নিয়মিত সংরক্ষণ করতে হবে এবং প্রতি সাত দিন অন্তর তা বোর্ডে পাঠাতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানায় এসব ফুটেজ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিবদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ