ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
দেশে সোনার বাজারে বড় দরপতন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম কমে দুই লাখ ৪১ হাজার ৪৪৪ টাকায় নেমে এসেছে, যা মঙ্গলবার ছিল দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বুধবার (২৫ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
বেঁধে দেওয়া নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, ২১ ক্যারেটের ভরি দুই লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি এক লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
বিশ্ববাজারে সোনার দর ইতোমধ্যে চলতি মাসের শুরু থেকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী ছিল। তবে সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে দেশের বাজারেও বড় দরপতন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪ হাজার ৫৬০ ডলারে নেমে এসেছে।
এর আগে গত ৩০ জানুয়ারি সোনার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল। দেশেও ২৯ জানুয়ারি একদিনে ভালো মানের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়ে, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)