ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
যুদ্ধে আমাদের জয় নিশ্চিত হয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এত দ্রুত সফল হয়েছে যে তা অনেককেই বিস্মিত করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা বিজয়ী হয়েছি। এই যুদ্ধে আমাদের জয় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।”
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, অস্ত্রাগার এবং বিভিন্ন সামরিক স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিউইয়র্ক টাইমস, এবিসি ও সিবিসিসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম এ বিষয়ে বিভ্রান্তিকর ও ভুয়া খবর প্রচার করছে।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধ এত দ্রুত শেষ হওয়ার পথে চলে আসায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কিছুটা হতাশ হয়েছেন। তার ভাষায়, “আমরা এত দ্রুত জয় পেয়েছি যে পিট খানিকটা হতাশ হয়েছে।”
সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরানে কার্যত সরকার পরিবর্তন ঘটেছে এবং বর্তমান নেতৃত্ব আগের তুলনায় অনেকটাই ভিন্ন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে সংলাপে রয়েছেন।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলেছিল। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে আলাদা সামরিক অভিযান চালায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলায় ইরানের বহু সামরিক ও বেসামরিক স্থাপনাও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
অন্যদিকে যুদ্ধের শুরু থেকেই পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগও চলছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ বন্ধের জন্য ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যে তেহরানে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ