ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন নবীন ফ্যাশনের মালিক
নিজস্ব প্রতিবেদক: কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা ‘নবীন পাঞ্জাবী’-এর ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি নানা চাপ ও হুমকির অভিযোগ তুলে দেশ ছেড়েছেন। ব্যবসা ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশত্যাগের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না... তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব—ইনশাআল্লাহ।’
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন নবীন পাঞ্জাবীর স্বত্বাধিকারী। দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আয়োজিত ওই সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তাকে ভিডিও মুছে ফেলতে বলা হয়েছে, না হলে আরও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, তিনি একজন প্রবাসী এবং করোনার সময় দেশে এসে ব্যবসা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল স্বল্পমূল্যে গ্রাহকদের মানসম্মত পণ্য সরবরাহ করা। প্রতিষ্ঠানের আয়ের একটি অংশ দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয়। এখানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন। সরবরাহকারীরাও কম মূল্যে পণ্য দেওয়ায় তারা ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতে সক্ষম হন।
তিনি আরও অভিযোগ করেন, পাশের দোকান ‘প্রিন্স’-এর মালিক মাইকেলসহ অন্যান্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পুলিশ নিয়ে তাদের দোকান বন্ধ করে দেন এবং ক্রেতাদের হয়রানি করেন। ওই মার্কেটে নির্ধারিত মূল্যের নিচে পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতে দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি।
বিদায়ের আগে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেই তারা ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু কোনো সহায়তা পান না। সাধারণ মানুষের জন্য কম দামে পণ্য সরবরাহের উদ্যোগ নিলেও ভয়ভীতি ও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)