ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
এবার যুক্তরাষ্ট্রকে অচল করার হুমকি দিল ইরান
আন্তর্জাতিকডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সরাসরি কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের অবকাঠামোতে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেওয়া হবে এবং আরব উপসাগরে থাকা মার্কিন নৌযানগুলোও নিরাপদ থাকবে না।
মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তা ও এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মহসেন রেজায়ি এ হুমকি দেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের জন্য সংকটময় সময় ঘনিয়ে এসেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে এই সংঘাতময় পরিস্থিতি থেকে বের করে আনার সময় প্রায় শেষ হয়ে এসেছে। তার মতে, বর্তমান সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভুল সিদ্ধান্তের বড় ধরনের পরিণতি হতে পারে।
তবে এই কড়া হুমকির মধ্যেই ইরানের ভেতরে জ্বালানি অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ জানায়, ইসফাহানের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন ও একটি প্রেশার রেগুলেশন স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে স্থাপনাগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোররামশাহর এলাকায় একটি গ্যাস পাইপলাইনেও আঘাত হানে একটি প্রজেক্টাইল। স্থানীয় প্রশাসনের দাবি, পাইপলাইনের বাইরে আঘাত হানায় মূল সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। একইসঙ্গে তিনি তেহরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার বিষয়ে সাময়িক বিরতির কথাও ঘোষণা করেছিলেন।
হরমুজ প্রণালি খোলা নিয়ে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্প তার অবস্থান কিছুটা নমনীয় করেন। তবে ইরানের সরকারি সূত্রগুলো বলছে, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা