ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা এসেছে। ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি নিশ্চিত করতে প্রতিজন শিক্ষার্থীকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই ঋণ সুবিধা দেওয়া হবে।
তিনি আরও জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই সহায়তা কার্যকর হবে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় ব্যাংক সাপোর্ট পেতে পারেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ অঞ্চলে বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী থাকায় সম্ভাব্য ঝুঁকি ও সুযোগ—দুই দিকই বিবেচনায় নেওয়া হচ্ছে। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে নতুন শ্রমবাজার তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নুরুল হক নুর বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষা দক্ষতার গুরুত্ব বাড়ছে। তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন করলে কর্মীরা উচ্চ বেতনের সুযোগ পেতে পারেন—এ বিষয়েও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এছাড়া জাপানে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। ইউরোপসহ নতুন শ্রমবাজার সম্প্রসারণের দিকেও নজর দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, ইউরোপের কিছু দেশের ভিসা পেতে বর্তমানে ভারত যেতে হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা চালুর আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতি হচ্ছে।
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও বেশি প্রচারের ওপরও জোর দেওয়া হয়েছে। মন্ত্রণালয়গুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে সক্রিয় থেকে ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অভিবাসন ব্যয় নির্ধারণ, বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করা এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর জটিলতা দূর করার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
রেমিট্যান্স নিয়ে আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে সাময়িক প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। বরং পুনর্গঠনের কারণে নতুন করে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়তে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত