ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপের আহ্বান ইইউ প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ায় যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন সোমবার অস্ট্রেলিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। তিনি বলেন, চলমান সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে এবং এর প্রভাব ব্যবসা-বাণিজ্যসহ সমাজের নানা ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একটি কার্যকর সমাধানে পৌঁছানো। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমিত করা সম্ভব হবে বলে মত দেন তিনি।
সংবাদ সম্মেলনে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনাকেও কঠোর ভাষায় নিন্দা জানান ইইউ প্রেসিডেন্ট। তিনি এসব কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিরোধ চলছে। এ বিরোধ নিরসনে গত ফেব্রুয়ারির শুরুতে উভয় পক্ষ আলোচনায় বসলেও একাধিক দফা বৈঠক শেষে কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেস্তে যায়।
পরবর্তীতে সেই সংলাপ ভেঙে যাওয়ার অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলা শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তিন পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর