ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইতিহাসের শিক্ষা থেকে সুশাসন নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশ পরিচালনায় সঠিক পথ নির্ধারণে ইতিহাসের শিক্ষা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা ও ইতিহাসের ধারাবাহিক চর্চার মাধ্যমেই সুশাসনের ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের নির্বাচন ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নেওয়া জরুরি। তার দাবি, নিশিরাতের ভোটের নির্বাচনই শেষ পর্যন্ত ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তির পতনের পরিস্থিতি তৈরি করেছিল।
তিনি বলেন, ওই সময়কার নির্বাচন ও শাসনব্যবস্থার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বিএনপি সরকার ইতিহাসের চর্চা অব্যাহত রাখবে। ইতিহাস বিশ্লেষণের মধ্য দিয়েই ভবিষ্যতে সুশাসনের পথ আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সময়কে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তার মতে, ওই সময়ের রাজনৈতিক বাস্তবতা অধ্যয়ন করলে বোঝা যাবে ফ্যাসিবাদের উৎস কোথায় ছিল। এই বিশ্লেষণ ভবিষ্যতে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসবে না। আদালতের রায় না পাওয়া পর্যন্ত বিষয়টি মীমাংসিত নয় বলেও উল্লেখ করেন তিনি।
তবে জনগণের প্রত্যাশা দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিকভাবে সেই ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত