ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
লুটপাট ও টাকা পাচারে দেশে ৭-৮টি ব্যাংক অচল: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাত লুটপাট ও টাকা পাচারের কারণে বড় ধরনের সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এসব অনিয়মের ফলে বর্তমানে দেশের অন্তত ৭ থেকে ৮টি ব্যাংক কার্যত অচল অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।
তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। সেই অর্থ আদৌ উদ্ধার করা সম্ভব হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার ভাষায়, এটি শুধু একটি ব্যাংকের সমস্যা নয়; লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের আরও কয়েকটি ব্যাংক একই পরিস্থিতির মুখে পড়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ সহজ নয় এবং তা কাটিয়ে উঠতে সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।
মেগা প্রকল্প প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, গত বছরগুলোতে দেশে অনেক বড় প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ নয়। কিছু প্রকল্প জরুরি হলেও অনেক প্রকল্প এমন সময়ে বাস্তবায়ন করা হয়েছে, যখন সেগুলো না করলেও চলত।
তিনি অভিযোগ করেন, এক হাজার কোটি টাকার প্রকল্পের ব্যয় অনেক ক্ষেত্রে দশ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। তার মতে, এসব প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ কিংবা এলজিইডি—যেখানেই দুর্নীতি হোক না কেন, সংশ্লিষ্টদের দায় নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—সে সরকারি কর্মকর্তা হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি। এ বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং প্রধানমন্ত্রীও এ ব্যাপারে সতর্ক রয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় এসেছে। জুলাই আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান রেখেই সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- বক্স অফিসে ‘ধুরন্ধর টু’ কত টাকা আয় করল?
- ভিডিও ভাইরাল: স্কুলছাত্রীর আত্মহ’ত্যা